Amar bKash Logo
রিল বানিয়ে ৳৩,০০০ পর্যন্ত জেতার সুযোগ

বিকাশ প্রিয় এজেন্ট ক্যাম্পেইন:

ভিডিও বানিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার

প্রিয় এজেন্ট ক্যাম্পেইন - এ ভিডিও বানিয়ে জিতে নিতে পারেন ৩,০০০ টাকা পর্যন্ত পুরস্কার!

বিকাশে এখন প্রিয় এজেন্ট এর মাধ্যমে ক্যাশ আউট চার্জ হাজারে ১৪.৯০ টাকা এর পরিবর্তে ১৩.৯৫ টাকা। তাই এই খুশিতে বিকাশ নিয়ে এসেছে প্রিয় এজেন্ট ভিডিও বানানোর প্রতিযোগিতা!

ক্যাম্পেইনের মেয়াদ

১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত

প্রতিযোগিতার টিউটোরিয়াল ভিডিও

প্রতিযোগিতার থিম সং লিংক

প্রতিযোগিতার বিস্তারিত

  • প্রিয় এজেন্ট থিম সং ব্যবহার করে বানাতে হবে রীল বা ভিডিও।
  • নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (ইউটিউব, টিকটক, বা ফেসবুক) এ ভিডিওটি আপলোড করতে হবে।
  • আপলোড করার সময় অবশ্যই নির্দিষ্ট ক্যাপশন এবং হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
  • ৩ প্ল্যাটফর্মে আলাদা আলাদা ভাবে ভিডিও আপলোড করা যাবে।
  • প্রতিটি ডিস্ট্রিবিউশন হাউস (৩০০+) থেকে একজন ডিস্ট্রিবিউশন হাউস সদস্য এবং একজন এজেন্টকে বিজয়ী ঘোষণা করা হবে।
  • প্রতি বিজয়ী পেতে পারেন ৩,০০০ টাকা পর্যন্ত জিতে নেয়ার সুযোগ!

ক্যাপশন এবং হ্যাশট্যাগ

ক্যাপশন

বিকাশ এ প্রিয় এজেন্ট সেট করুন, ১৩.৯৫ টাকায় ক্যাশ আউট করুন

হ্যাশট্যাগ

#amarbKash #priyoagentmama #DH-CODE #bKash #fyp #tiktokbangladesh

ক্যাপশন ও হ্যাশট্যাগ একসাথে

বিকাশ এ প্রিয় এজেন্ট সেট করুন, ১৩.৯৫ টাকায় ক্যাশ আউট করুন #amarbKash #priyoagentmama #DH-CODE #bKash #fyp #tiktokbangladesh

বিজয়ী নির্বাচন পদ্ধতি

প্রতিটি ভিডিওতে প্রাপ্ত মোট Like-এর সংখ্যা অনুযায়ী বিজয়ী নির্বাচন করা হবে। অর্থাৎ, যে অংশগ্রহণকারীর ভিডিওতে সর্বোচ্চ সংখ্যক Like থাকবে, তার ভিডিওই বিজয়ের জন্য অগ্রাধিকার পাবে।

উদাহরণ: কোনো ভিডিওতে ৫০টি Like পাওয়া গেলে, ওই ভিডিওর স্কোর হবে ৫০।

বিশেষ দ্রষ্টব্য: দুই বা ততোধিক অংশগ্রহণকারীর Like-এর সংখ্যা সমান হলে, তাদের ভিডিওতে প্রাপ্ত মোট Engagement (Like+Comment+Share) -এর সংখ্যা বিবেচনা করে বিজয়ী নির্বাচন করা হবে। সর্বোচ্চ Engagement পাওয়া অংশগ্রহণকারী বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন।

শর্তাবলি

  1. 1.নির্দিষ্ট লিংকের মাধ্যমে গানটি তৈরি করেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
  2. 2.ভিডিও আপলোডের সময় অবশ্যই নির্ধারিত Caption ও Hashtag ব্যবহার করতে হবে।
  3. 3.নির্ধারিত সময়সীমার মধ্যে ভিডিও আপলোড না করা হলে তা প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।
  4. 4.ভিডিওতে অন্য কোনো ব্যক্তি/ব্যক্তিদের অন্তর্ভুক্ত করলে, সংশ্লিষ্ট ব্যক্তির পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
  5. 5.ভিডিও ধারণের সময় ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কোম্পানি/ব্র্যান্ডের পোস্টার, লোগো বা প্রচারমূলক উপাদান যেন দৃশ্যমান না থাকে, তা নিশ্চিত করতে হবে।
  6. 6.প্রতিযোগিতা শেষ হওয়ার পর যথাসম্ভব দ্রুততম সময়ে ফলাফল ঘোষণা করা হবে।
  7. 7.প্রতিযোগিতার বিজয়ী নির্বাচন এবং এ বিষয়ে বিকাশ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত ও সর্বশেষ বলে গণ্য হবে।
  8. 8.নির্বাচিত বিজয়ীদের প্রাইজ মানি যথাসম্ভব দ্রুততম সময়ে তাদের কাছে হস্তান্তর করা হবে।